Recent News
-
রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ৩০ বোতল মাদকদ্রব্য Eskuf উদ্ধার , ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ৩০ বোতল মাদকদ্রব্য Eskuf উদ্ধার , ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়ের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর এর তত্ত্বাবধানে রংপুর জেলা পুলিশের ডিবি'র এসআই (নিঃ)/মোঃ ভুষন চন্দ্র বর্মন সঙ্গীয় অফিসার, নারী পুলিশ ও ফোর্সসহ একটি চৌকস টিম গংগাচড়া মডেল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ১৫ /০৮/২০২৬ খ্রি. ০৯.৪৫ ঘটিকায় রংপুর জেলার গংগাচড়া থানাধীন ০৭ নং গজঘন্টা ইউনিয়নের তালুকহাবু মৌজাস্থ রেখা বেনারশী পল্লীর সামনে কাকিনা টু রংপুরগামী পাকা রাস্তায় ধৃত অভিযুক্ত ১। মোছাঃ নাজমা বেগম (৫১) এর শরীরে কালো টি শার্ট এর ভিতরে সাদা কষ্টেপ দিয়ে প্যাচানো বিশেষ কায়দায় রক্ষিত ৩০ বোতল Eskuf (যার মূল্য অনুমান-৩০,০০০/- টাকা) উদ্ধারপূর্বক জব্দ তালিকা মুলে জব্দ করা হয়। উল্লেখ্য ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও নারী পুলিশের সহায়তায় ঘটনাস্থলেই অভিযুক্তকে আলামতসহ হাতে-নাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্ত হতে প্রাপ্ত নাম ঠিকানা: মোছাঃ নাজমা বেগম (৫১), পিতা মৃত-আসকর আলী, স্বামী মৃত- আবুল কাশেম, মাতা- মোছাঃ মৃত- গোলশা রানী সাং-দক্ষিণ বাসুদেবপুর (হাকিমপুর মহিলা কলেজের পাশে) ৫ নং ওয়ার্ড (বাংলা হিলি), থানাঃ- হাকিমপুর, জেলাঃ দিনাজপুর। অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে গংগাচড়া মডেল থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে গংগাচড়া মডেল থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

