Recent News
-
উৎসবমুখর পরিবেশে রংপুর জেলায় “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬” অনুষ্ঠিত। চ্যাম্পিয়ন তারাগঞ্জ এর হাতে ট্রফি তুলে দেন রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।
উৎসবমুখর পরিবেশে রংপুর জেলায় “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬” অনুষ্ঠিত। চ্যাম্পিয়ন তারাগঞ্জ এর হাতে ট্রফি তুলে দেন রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি. ১৪ঃ৩০ ঘটিকায় রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ মাঠে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর চ্যাম্পিয়ন দল তারাগঞ্জ থানা টিমের হাতে চ্যাম্পিয়নশিপ এর ট্রফি তুলে দেন মোহাম্মদ মোজাম্মেল হক, পুলিশ সুপার, রংপুর। এছাড়া রানার্সআপ দল হিসেবে জেলা কোতোয়ালি থানা টিমকে রানার্স আপের ট্রফি তুলে দেয়া হয়। উল্লেখ্য মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, অপরাধমুক্ত সমাজ গড়ি-এই স্লোগানকে সামনে রেখে রংপুর জেলা পুলিশের আয়োজনে ২০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি. রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ মাঠে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুরু হয়। পুলিশ সুপার বলেন, কাবাডি আমাদের জাতীয় খেলা এবং গ্রামবাংলার ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজ আমাদের দেশের অন্যতম বড় শক্তি। তাদেরকে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রাখতে পারলে মাদক, জুয়া ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। উক্ত চ্যাম্পিয়নশিপ-এ রংপুর জেলার ৮টি থানার দল অংশগ্রহণ করছে। তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা, তাদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করার লক্ষ্যে রংপুর জেলা পুলিশ কর্তৃক এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই কাবাডি প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস। কোম্পানির পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজার (কাস্টমার সার্ভিস) রেজওয়ান রনি। ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; মোঃ শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রংপুর; শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) রংপুর; সনজয় কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর; মোঃ রাসেল রানা, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), রংপুর; মোঃ মুকুল হোসেন, সহকারী পুলিশ সুপার (এসএএফ), রংপুর; মোঃ আবু রায়হান, সহকারী পুলিশ সুপার, (শিক্ষানবিশ), রংপুরসহ বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ অন্যান্য অফিসার ফোর্সগণ। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

