Recent News

  • রংপুরে মাদকবিরোধী আলোচনা সভায় পুলিশ সুপার মহোদয়ের যোগদান।

    রংপুরে মাদকবিরোধী আলোচনা সভায় পুলিশ সুপার মহোদয়ের যোগদান। ৮ এপ্রিল ২০২৬ খ্রি. সকাল ১১.০০ ঘটিকায় রংপুর জেলা স্কুলে রংপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আয়োজনে মাদকবিরোধী আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয়। "নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি" এই স্লোগানকে সামনে রেখে মাদকের কুফল ও ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতার লক্ষ্যে এই মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাসান মারুফ, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মাসুদ হোসেন, অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, রংপুর, জনাব ডাঃ শাহীন সুলতানা, সিভিল সার্জন, রংপুর, জনাব মোঃ আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক, রংপুর জিলা স্কুল, রংপুর, জনাব মোঃ শরিফুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর। এবং সভাপতিত্ব করেন জনাব খৃষ্টফার হিমেল রিছিল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রংপুর, পক্ষে জনাব মোহাম্মদ রুহুল আমিন, জেলা প্রশাসক, রংপুর। ধন্যবাদান্তে মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News