Recent News
-
*রংপুরে "বাংলা নববর্ষ- ১৪৩৩" উপলক্ষে বৈশাখী শোভাযাত্রায় রংপুরের পুলিশ সুপার মহোদয়ের যোগদান।*
*রংপুরে "বাংলা নববর্ষ- ১৪৩৩" উপলক্ষে বৈশাখী শোভাযাত্রায় রংপুরের পুলিশ সুপার মহোদয়ের যোগদান।* ১৪ এপ্রিল, ২০২৬ খ্রি. সকাল ১০.৫০ ঘটিকায় রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত "বৈশাখী শোভাযাত্রা" রংপুর জিলা স্কুল মাঠ হতে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণকরতঃ রংপুর টাউন হল মাঠে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয়। জনাব মোহাম্মদ রুহুল আমিন, জেলা প্রশাসক, রংপুর মহোদয় এর সভাপতিত্বে বাংলা নববর্ষ- ১৪৩৩, বর্ষবরণ উপলক্ষে সকল জাতি গোষ্ঠীর অংশগ্রহণে ঢাক-ঢোল, লাঙ্গল- জোয়াল, পালকিসহ দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয় এই শোভযাত্রায়। রংপুরের সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। উল্লেখ্য এই শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ শহীদুল ইসলাম, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, জনাব মোঃ আমিনুল ইসলাম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ মহোদয়, জনাব মোঃ মজিদ আলী, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ মহোদয়, জনাব এডভোকেট মাহফুজ নবী ডন, প্রশাসক, রংপুর সিটি কর্পোরেশন এবং রংপুর জেলা পরিষদের প্রশাসক জনাব মোঃ সাইফুল ইসলাম মহোদয়সহ আরো অনেকে। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

