Recent News

  • **"রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ২০০(দুইশত) পিস ইয়াবাসহ ০২ (দুই) জন মাদক কারবারি আটক"**

    **"রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ২০০(দুইশত) পিস ইয়াবাসহ ০২ (দুই) জন মাদক কারবারি আটক"** রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি'র) অফিসার ও ফোর্স এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ০৯/০৪/২০২৬ খ্রি. ২২:৩০ ঘটিকায় রংপুর জেলার মিঠাপুকুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে অত্র থানার ০৭নং লতিফপুর ইউনিয়নের জায়গীরহাট বাসষ্ট্যান্ডের পশ্চিম দিকে ইব্রাহিম ফার্মেসী ও ইমন মেডিসিন কর্ণারের সামনে ঢাকা টু রংপুর মহাসড়কের উপর অবস্থান করার একপর্যায়ে সোর্সের দেওয়া তথ্যমতে একটি সন্ধিগ্ধ মোটর সাইকেল দেখতে পেয়ে ডিবি'র অফিসার ফোর্স উক্ত মোটর সাইকেলটিকে থামানোর সংকেত দিলে ঘটনাস্থল হতে মোটর সাইকেলটির চালক ও সঙ্গে থাকা ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেল রেখে পালানোর চেষ্টা কালে অভিযুক্তদ্বয়কে বর্ণিত ঘটনাস্থলে আটক করা হয়। আটককৃত অভিযুক্তদের নাম ঠিকানা হল ১। মোঃ ফরিদুল ইসলাম (৩৩), পিতা-মৃত রহিম উদ্দিন সরকার, সাং-কামারদহ তুলশীপাড়া, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা, ২। মোঃ রাহাদ তালুকদার (২৬), পিতা-মোঃ সামসুজ্জোহা, সাং-পশ্চিম পানল্লাপাড়া, ০৮নং ওয়ার্ড, গোবিন্দগঞ্জ পৌরসভা, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা। অভিযুক্তদ্বয়ের দেহ তল্লাশী করে ১নং অভিযুক্ত মোঃ ফরিদুল ইসলাম এর পড়নে থাকা জিন্সের প্যান্টের ডান পকেট থেকে মোট ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট, (যার সর্বমোট অবৈধ বাজার মূল্য অনুমান ৬০,০০০/- (ষাট হাজার) টাকা) এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ (এক)টি রেজিস্ট্রেশনবিহীন কালো রংয়ের জিক্সার মোটর সাইকেল ও ধৃত অভিযুক্তদ্বয়ের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত দুটি বাটন মোবাইল উদ্ধার করে, সকল আলামত জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। অতঃপর ডিবি কর্তৃক জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তদ্বয়কে মিঠাপুকুর থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয় । এ সংক্রান্তে মিঠাপুকুর থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে যার মামলা নম্বর ১৭, তারিখ: ১০/০৪/২০২৬ খ্রি. ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১। গ্রেপ্তারকৃত অভিযুক্তদ্বয়কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News