Recent News
-
১৪ এপ্রিল, ২০২৬ খ্রি. রংপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রংপুর জেলার
১৪ এপ্রিল, ২০২৬ খ্রি. রংপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয় এর বাংলোতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রুহুল আমিন, জেলা প্রশাসক, রংপুর মহোদয়। উল্লেখ্য অনুষ্ঠানে বিভিন্ন দেশীয় ঐতিহ্যবাহী খেলা যেমন হাটে হাড়িভাঙ্গা, বিস্কিট দৌড়, বালিশ খেলা, ক্যারম ইত্যাদির আয়োজন করা হয়। এছাড়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রংপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও উপস্থিত সকলে এতে অংশগ্রহণ করেন। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

